ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন নবীনগরের দুই সাংবাদিক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ৪:৪৪
পত্রিকায় প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় জামিন পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুই সাংবাদিক। গতকাল সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।
 
জামিন পাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক প্রথম আলো ও কালের কণ্ঠের সাবেক নবীনগর প্রতিনিধি, বর্তমানে দৈনিক বাংলা ৭১-এর বিশেষ প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু এবং দৈনিক অবজারভারের নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ।
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মামলার শুনানিতে অংশ নেয়া আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান সাংবাদিকদের বলেন, মামলাটি যে হয়রানিমূলক এবং মতপ্রকাশের ক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী, সেটি আমরা আদালতকে যুক্তিতর্ক দিয়ে বোঝাতে সক্ষম হই। ফলে আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করে।
 
আলোচিত এ মামলার শুনানিতে দুই সাংবাদিকের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমানকে সহযোগিতা করেন- চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া, অ্যাডভোকেট সাইফুদ্দিন মো. খালেদ, অ্যাডভোকেট মো. ফারুখ, অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান, অ্যাডভোকেট জুয়েল কান্তি নাথ, অ্যাডভোকেট অভিজিৎ দে, অ্যাডভোকেট স্বরূপ কান্তি নাথ প্রমুখ।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারী চলাকালে নবীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি কোটিপতি সীতানাথ সূত্রধরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ত্রাণের তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির সুনির্দিষ্ট তথ্যের আলোকে দৈনিক কালের কণ্ঠে বেশ কয়েকটি ধারাবাহিক রিপোর্ট করেন সে সময়কার কালের কণ্ঠের নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
 
ওইসব রিপোর্টে বলা হয়, সীতানাথ সূত্রধর নিজে কোটিপতি হওয়ার পরও দিনমজুর ও গরিবের জন্য বরাদ্দ হওয়া  সরকারি ত্রাণের মাত্র ২৫০০ (আড়াই হাজার) টাকার ওই গরিবের তালিকায় সীতানাথ সূত্রধর প্রভাব খাটিয়ে তার নিজের ছেলের বউ, ভগ্নি, ভাগ্নে, ভ্রাতুষ্পুত্রসহ বহু নিকটাত্মীয়-স্বজনের নাম অন্তর্ভুক্ত করেন। কালের কণ্ঠের ওই সব রিপোর্টের পর সীতানাথ সূত্রধরের ওই দুর্নীতির খবর সে সময় দেশের প্রভাবশালী দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ প্রায় সবকটি মূলধারার গণমাধ্যমেও ফলাও করে ছাপা হয়।
 
পত্রিকায় এসব রিপোর্ট প্রকাশ হওয়ার পর সীতানাথ সূত্রধর তখন এক সংবাদ সম্মেলন করে ওই সব রিপোর্টের সত্যতাও প্রকারন্তরে স্বীকার করে নিয়ে বলেছিলেন, সে সময় তার প্রচণ্ড জ্বর থাকায় ত্রাণের তালিকা চেক না করেই তিনি ওই ত্রাণের তালিকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি হিসেবে স্বাক্ষর করেছিলেন। পরদিন সংবাদ সম্মেলনের ওই সংবাদ 'অনিয়ম স্বীকার করে অসুস্থতার দোহাই!' শিরোনামে কালের কণ্ঠে আরো একটি সংবাদ প্রকাশিত হলে সীতানাথ আরো ক্ষিপ্ত হয়ে  সে সময় গৌরাঙ্গ দেবনাথ অপুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। পরে সাংবাদিক অপু বাধ্য হয়ে সীতানাথ সূত্রধরের বিরুদ্ধে থানায় জিডি করেন। 
 
এদিকে, জাতীয় পত্র-পত্রিকায় সীতানাথের ওই সব অনিয়ম ও দুর্নীতির খবর দেখতে পেয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যঅডভোকেট রানা দাসগুপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে লিখিতভাবে 'শোকজ' করেন। কিন্তু ওই শোকজের জবাব জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে সঠিকভাবে দিতে না পারায়, ত্রাণের তালিকায় গরিবের নামের পরিবর্তে সীতানাথ সূত্রধরের পারিবারিক আত্মীয়স্বজনের  নাম অন্তর্ভুক্ত করার কারণে গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার অসহায় ও গরিবদের ত্রাণের পুরো তালিকাটি চরম ক্ষুব্ধ হয়ে বাতিল করে দেন রানা দাসগুপ্ত। 
 
এতে গোটা জেলার দুই হাজারেরও বেশি কর্মহীন গরিব হিন্দু ত্রাণের টাকা পাওয়া থেকে বঞ্চিত হন। এতে ক্ষিপ্ত হয়ে কোটিপতি সীতানাথ সূত্রধর স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর ওপর দুই দফায় হামলা করেন। হামলার পর থানায় মামলাও করেন সাংবাদিক অপু। একপর্যায়ে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা অভিযোগ এনে একটি পিটিশন মামলা (২৫/২৯ ধারায়) করেন সীতানাথ সূত্রধর, যা পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে স্থানান্তরিত হয়।
 
এ মামলায় দৈনিক অবজারভারের নবীনগর প্রতিনিধি সাংবাদিক মিঠু সূত্রধর পলাশকেও আসামি করা হয়। সম্প্রতি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে  সাংবাদিক গৌরাঙ্গ ও মিঠুকে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় 'সমন' দেয়া হয়। আদালতের সমন পেয়ে ওই দুই সাংবাদিক গতকাল সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদ্বয়ের জামিন মঞ্জুর করেন বিচারক।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু