ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলের ইউএনও শরিফ আহম্মেদকে বিদায় সংবর্ধনা প্রদান


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৫-৭-২০২২ বিকাল ৫:১০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় নাচোল মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী শরিফ আহম্মেদ।
 
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বেগম মহসিন ফাজিল মাদ্রাসার সুপার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ইসহাক আলী, শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, নাচোল খ ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মরিয়ম খাতুন।
 
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দিন।
 
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত