খুলনার ডুমুরিয়ায় স্ত্রী-কন্যা হত্যায় স্বামীর ফাঁসির আদেশ
খুলনার ডুমুরিয়ায় স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে স্বামী মাহাবুবুর মোড়লকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পিপি মোঃ এনামুল হক। আসামি মাহবুব ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া এলাকার সিরাজ মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
আদালত সূত্র জানায়, হত্যাকাণ্ডের তিন বছর পূর্বে পারিবারিকভাবে মাহবুবুর মোড়লের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক রেশমা বেগমের বিয়ে হয়। এর এক বছর পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। প্রায়ই মাহবুবুর স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। ২০১৫ সালের ৩১ আগস্ট পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আসামি মাহবুব সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী রেশমাকে বাবার বাড়ি যাওয়ার কথা বললে সে যেতে অস্বীকৃতি জানায়। এরপর ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম ও তার এক বছর বয়সী কন্যাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। তাদের দুজনের মৃত্যু নিশ্চিত করে মাহবুব পালিয়ে যায়।
আরো জানা যায়, মাহবুবুরের পিতা সিরাজ মোড়ল বেলা সাড়ে ১১টার দিকে রেশমার পিতাকে হত্যাকাণ্ডের বিষয়টি জানান। তিনি তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের মৃতদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম নিহতের স্বামী মাহবুবুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ