ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে আম : করোনার প্রভাবেও দাম চড়া
ঠাকুরগাঁওয়ের বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। ইতোমধ্যেই পৌর শহরের বিভিন্ন স্থান ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় বসেছে স্থায়ী ও অস্থায়ী হাট। সেখানে প্রতিদিন ক্রেতাসমাগমও হচ্ছে প্রচুর। করোনার প্রকোপ থাকলেও চড়া দামেই বিক্রি হচ্ছে আম। চাহিদাও রয়েছে প্রচুর। বিভিন্ন জাতের আম কেনার জন্য ভিড় করতে শুরু করেছেন ক্রেতাসাধারণ। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার পৌর শহরের কালীবাড়ি বাজার, চৌরাস্তা, কালেক্টরেট চত্বর, বাসস্ট্যান্ড, সত্যপীর ব্রিজ, গোধূলী বাজার, সেনুয়া হাট, কোট চত্বর, আমতলা মোড়, তাঁতীপাড়া, মুন্সিরহাট, ঠাকুরগাঁও রোড, যুব সংসদ মাঠ, রেলক্রসিংসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের আম বিক্রি করতে দেখা যায়। এছাড়াও ফেরি করে বেশকিছু ভ্রাম্যমাণ আম ব্যবসায়ীকে আম বিক্রি করতে দেখা যায়।
ঠাকুরগাঁও জেলায় সূর্যাপুরী, লাবুয়া, হাঁড়িভাঙ্গা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসা, অরুণা, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেউই সাউই, গোপাল খাস, কেন্ট, পাহুতান, ত্রিফলা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী ইত্যাদি জাতের আম চাষ হয়। এগুলোর মধ্যে স্থানীয় প্রজাতি সূর্যাপুরী ও হাঁড়িভাঙ্গা জাতের আমের চাহিদা অনেক বেশি।
পৌর শহরের কালীবাড়ি বাজারে গিয়ে দেখা যায়, অস্থায়ী ভিত্তিতে আমের হাট বসেছে। সেখানে বিভিন্ন প্রজাতির আম বিক্রি হচ্ছে। প্রতি কেজি সূর্যাপুরী ২৫-৪০ টাকা, লাবুয়া ৩০-৫০ টাকা, হাঁড়িভাঙ্গা ৪৫-৬০ টাকা, গুটি আম ২০-৫০ টাকা, আম্প্রপালি ৩০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সেখানে আম কিনতে আসা কাইমুদ্দিন নামে এক ক্রেতা বলেন, সূর্যাপুরী ও হাঁড়িভাঙ্গা জাতের আম কিনতে এসেছি। করোনা পরিস্থিতিতেও দাম একটু চড়া। প্রতি কেজি সূর্যাপুরী ৩৫ ও হাঁড়িভাঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও গত বছরের চেয়ে কম দামে কিনেছিলাম।
বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা আম বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, প্রত্যেক বছর শুরুতেই আম বিক্রি হয়ে যায়। কিন্তু করোনার কারণে এ বছর আম কম বিক্রি হচ্ছে। মানুষজন বাড়ি থেকে বের হচ্ছে কম। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে জুস ও অন্যান্য কোম্পানির পক্ষ থেকে বাগানেই আম কিনলেও এ বছর তারা কম আসছে। ফলে বাগানেও কিছু আম নষ্ট হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় আম বাগানের পরিমাণ ৮ হাজার ২৯ হেক্টর। বাগানের সংখ্যা ৩ হাজার। এরমধ্যে পীরগঞ্জ-হরিপুর উপজেলায় আম বাগানের সংখ্যা বেশি। ঠাকুরগাঁও জেলার বিখ্যাত আমের নাম সূর্যাপুরী। এটি সাধারণত বালিয়াডাঙ্গী এলাকায় বেশি চাষ হয়। বিশেষ করে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকায় রয়েছে বিশালাকৃতির একটি সূর্যাপুরী আম গাছ। প্রায় দুই বিঘা জমিজুড়ে আম গাছটি দেখতে দর্শনার্থীদের ভিড় জমে। এ আম ইতোমধ্যে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাতলা আঁটি আর সুমিষ্ট গন্ধ যেন মন কেড়ে নেয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, ঠাকুরগাঁও জেলার সূর্যাপূরী আম সারাদেশে সুনাম কুড়িয়েছে। এখানকার আমে পোকা থাকে না, এটা এখানকার আমের বিশেষ বৈশিষ্ট্য। আমের আকার দেখতে ছোট হলেও স্বাদে-গন্ধে অতুলনীয়। জেলায় আমের ফলন ভালোই হয়েছে। ইতোমধ্যে বাজারে আম উঠতে শুরু করেছে। করোনার কারণে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতির সম্মুখীন হবেন। তারপরও আমের চাহিদা থাকায় ব্যবসায়ীরা লাভবান হবেন বলে প্রতাশা ব্যক্ত করেন তিনি।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied