ঈদকে সামনে রেখে তৎপর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) ভোর থেকে হাইওয়ে পুলিশের এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়ছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক।
তিনি জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের মোল্লারহাট টোলপ্লাজা হতে কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এবং ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে কালনা ঘাট পর্যন্ত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসময় চোরাচালান, মাদক পাচার মহাসড়কে ছিনতাইকারী মলমপার্টি, চাঁদাবাজী ও সড়ক দুর্ঘটনাসহ যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ বিশেষ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরো জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকাল থেকেই বিশেষ কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সড়কে হেলমেট ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে রয়েছে একাধিক চেকপোস্টও।
এছাড়াও তিনি গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি গোপালগঞ্জ জেলা থেকে দূরপাল্লার পরিবহন ছাড়ার সময় সকল যাত্রীদের নাম ঠিকানা মোবাইল নাম্বারসহ ভিডিও চিত্র ধারন ও টিকিট বিহীন যাত্রী না উঠানো ও গাড়ি চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে গাড়ি না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান