টাঙ্গাইলে অত্যাধুনিক বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের ভূমি বরাদ্দ পাওয়ায় আনন্দ শোভাযাত্রা
টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার অত্যাধুনিক বাস এবং ট্রাক টার্মিনাল নির্মাণের ঘোষণা ও ভূমি বরাদ্দ পাওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুলাই) টাঙ্গাইল পৌরসভার অনুকূলে অকৃষি খাস জমির বন্দোবস্তের চিঠি হস্তান্তর উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। ভূমি বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাবনা বাইপাস এলাকায় নতুন টার্মিনাল নির্মাণের স্থানে আসে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, বাস-কোচ ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন