ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

করেরহাটে পানি নিষ্কাশনের জায়গা প্রতিবন্ধকতা ও সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২২ বিকাল ৬:৫৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাটুপানি হয়ে যাচ্ছে, কারণ একমাত্র পানি অপসারণের চরা দুটি  দূষণে মজে গেছে। বাজারের উত্তর পাশে ছত্তরুয়া গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র একটি চরা রয়েছে। গ্রামের করেরহাট ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের প্রায় ১ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।  খালের উপর করেরহাট থেকে ছাগলনাইয়া সড়কের উপর সড়ক ও জনপথ বিভাগের নির্মিত একটি ২০ ফুটের ব্রিজ রয়েছে। 
 
জানা গেছে, একটি প্রভাবশালী মহল ব্রীজের পূর্বপাশের জায়গার মালিক দাবি করে মাটি ভরাট করে। এবং পানি নিষ্কাশনের জন্য মাত্র পাঁচ ফুটের একটি ড্রেন রাখে। আবার সে ড্রেনের উপর দোকান ঘর নির্মাণ করে। অথচ এই বিশ ফুটের খাল দিয়ে পানি নিষ্কাশন হতে হিমশিম খায়। কিন্তু পাঁচ ফুটের ড্রেন দিয়ে কিভাবে পানি নামবে সে ব্যাপারে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে স্থানীয়রা।
 
স্থানীয় বেলাল কোম্পানি নামে একজন অভিযোগ করেন, এলাকাবাসী পক্ষ থেকে অভিযুক্ত বাহা উদ্দিন সোহাগ কে একাধিক নিষেধ করা হলেও কারো কথা তোয়াক্কা না করে সে কাজ করছে।
 
বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুর রহিম বলেন, আমরা তাদের কে বারবার নিষেধ করার পরেও আমাদের কথা শুনেন নি। তারা মাটি ভরাট করে পানির গতিপথ সংকোচন করে ফেলছে। বর্ষায় করেরহাট বাজার সহ ছত্তরুয়া গ্রাম পানিতে ডুবে থাকবে যদি এখন ব্যবস্থা না নেয়া হয়।
 
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের নিষেধ করা সত্ত্বেও রাতের আঁধারে কাজ করছে।ক আমি‌ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত বাহা উদ্দিন সোহাগ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই শিঘ্রই ড্রেনের কাজ শেষ করে তারপর দোকান নির্মাণ এর কাজ করবো।
 
ড্রেনের কাজ শেষ না করে দোকান নির্মাণ কাজ কিভাবে করছেন জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। শীঘ্রই তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ‌।

এমএসএম / জামান

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: জালিয়াতি ধরা পড়ে ৭ দিনের কারাদণ্ড

পত্নীতলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ