প্রতারক ও জালিয়াত চক্রের বিচার চেয়ে মানববন্ধন
মসজিদ-মাদ্রাসার নামে জমি দখল, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। বুধবার (৬ জুলাই) রাজধানীর পূর্বাচলের হেলিপ্যাড চত্বরে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় জহির উদ্দিন ও তার পুত্র সালাহ উদ্দিন দীর্ঘদিন প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে জমি দখলের মাধ্যমে অনেক মানুষকে সর্বশান্ত করেছে। তারা জানান, মানুষের ধর্মীয় আবেগকে পূজি করে মসজিদ ও মাদ্রাসার সাইনবোর্ডের আড়ালে দীর্ঘদিন তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, মসজিদ-মাদ্রাসার নামে জায়গা দখল করে তাতে বসতবাড়ি নির্মাণসহ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে প্রতারক পিতা-পুত্র চক্র। শুধু তাই নয়, পার্শ্ববর্তী ন্যাশনাল প্রফেশনাল ইন্সটিটিউটের কাছে জায়গা বিক্রির নামে বেশ কয়েক কোটি টাকা হাতিয়ে নিলেও জায়গা বুঝিয়ে দেয়নি অভিযুক্তরা। পাশাপাশি মাজারের জমি দখলসহ জাল-জালিয়াতির মাধ্যমে এক জমি একাধিকবার বিক্রিরও অভিযোগ রয়েছে সালাহউদ্দিন ও তার পিতার বিরুদ্ধে।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ