ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)-কে কটূক্তি, গ্রেফতার ১


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৭-২০২২ সকাল ৯:৫৪
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজারে বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে কটূক্তি করায় সাধারণ জনগণ নির্মল রায় (৪০) নামে এক যুবককে আটক করে। বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ওই যুবককে জনতার রোষানল থেকে উদ্ধার করে আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। আটককৃত ওই যুবক অত্র এলাকার নরেশ রায়ের ছেলে। বর্তমানে পরিস্থিতি থমথমে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবক নির্মল রায় নবী করীম (সা.)-কে নিয়ে শিবগঞ্জ বাজারে বিভিন্ন কটূক্তিমূলক কথা মানুষকে বলে বেড়াচ্ছিল। এ সময় জনগণ ক্ষিপ্ত হয়ে নির্মল রায়কে আটক করে মারধর করা শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনগণ আরো উত্তেজিত হয়। ওই যুবককে আটক করে নিয়ে যেতে চাইলে জনগণের সাথে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়।
 
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতির আরো অবনতি হয়। ফলে পুলিশ ও বাজারের জনগণের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ ৬ পুলিশ সদস্য আহত হন। এদের কয়েকজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা হলেন- বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, এসআই জাবেদ, এএসআই রাজিব, এসআই হিরন্ময়, এসআই হালিম খান প্রমুখ।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ওসি কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই যুবক কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জনগনকে উত্তেজিত না হওয়ার জন্য আহব্বান জানান তিনি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / জামান

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত