ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে আগুনে মুদি দোকান পুড়ে ছাই


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২২ সকাল ৯:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে আগুন লেগে এক ব্যক্তির মুদি দোকান ছাই হয়ে গেছে। বুধবার (৬ জুলাই) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের বড় ব্রিজসংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী  ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে সুলতান মাহমুদ।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দোকানের মালামাল কিনে গভীর রাত পর্যন্ত সাজিয়ে দোকান বন্ধ করে বাড়িতে যাই। ৩০ মিনিট পর আমি জানতে পারি আমার দোকানে আগুন লাগছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে লোকজন নিয়ে এসে দোকানের আগুন নেভানোর চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় আমার দোকানের মালামালগুলো পুড়ে ছাই হয়ে যায়। দোকনে ফ্রিজ, টিভি, সাউন্ড বক্স, গ্যাসের চুলাসহ বিভিন্ন মালামাল ছিল।

এ ব্যাপারে  সগুনা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই গ্রামের বাসিন্দা জুলফিকার আলী ভুট্ট বলেন, সুলতান মাহমুদের অনেক ক্ষতি হয়েছে। আমি ঘঠনাস্থলে গিয়েছিলাম।  সে গরির মানুষ। ঈদকে সামনে রেখে সে দোকানে  অনেক টাকার মালামাল কিনে দোকান সাজিয়ে বাড়িতে যাওয়ার পর এ ঘটনা ঘটে । আমি তাকে আমার ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করব এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার ব্যবস্থা নেব।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকব।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন