তাড়াশে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মর্সূচির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুলাই) তারাশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ প্রতিরোধ, নারী প্রতি সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন হয়রানি প্রতিরোধে পল্লীসমাজ গঠনে এ আয়োজন করা হয়। কমিউনিটির বিভিন্ন শ্রেণির অংশীজনের বিশেষত, পুরুষ, নারী ও কিশোর-কিশোরীদের সক্রিয় অংশগ্রহণে এই কার্যক্রম প্রতিরোধ করতেই এই কর্মসূচি পরিচালনা করছে।
এই কর্মসূচিতে ২০ জন পুরুষ, ২০ জন নারী ও ২০ কিশোর-কিশোরী নিয়ে ৩টি দল গঠন করা হয়। প্রতিটি দল থেকে ৩ জন করে পরিচালনা কমিটি করা হয়। সর্বশেষ ৩টি দলের ১ জন করে নিয়ে ৬০ জনের পরিচালনার জন্য সহ-প্রধান হিসেবে নারী দল থেকে জমিলা খাতুনকে, সম্পাদক হিসেবে কিশোর-কিশোরী দল থেকে সজিব আলীকে এবং অর্থ সম্পাদক হিসেবে পুরুষ দল থেকে ইউসুবকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজাবউল করিম। আরো উপস্থিত ছিলেন- সদর ইউপি সদস্য বুলুন বসাক, ব্র্যাকের বিভাগীয় কমিউনিটি মবিলাইজেশন ম্যানেজার সাজ্জাতুজ্জামান, জেলা সমন্বয়ক রইছ উদ্দিন, জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, অফিসার ছালমা আক্তার, সাংবাদিক মহসীন আলী এবং এম ছানোয়ার হোসেন সাজু।
জামান / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার