ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ১:৫৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩ হাজার ৮০টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
 
একই সময়ে কমলগঞ্জ পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা, জিআর কর্মসূচির আওতায় ৭০০ পরিবারের মাঝে এবং ট্রাক, মাক্রোবাসসহ বিভিন্ন চালকদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
 
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।
 
ছাত্রনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, বখতিয়ার খান, রফিকুল ইসলাম রুহেল, আহাদুর রহমান বুলু প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান