ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঢাবি শিক্ষককে বাসা ছাড়ার নোটিসে ইবির বিএনপিপন্থী শিক্ষকদের নিন্দা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৭-৭-২০২২ বিকাল ৫:৪

সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন 'ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (ইউট্যাব)-এর মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে ক্যাম্পাস্থ বাসা ছেড়ে দেয়ার নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় পৃথকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও সাদা দল।

বৃহস্পতিবার (৭ জুলাই) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জিয়া পরিষদের নেতারা বলেন, অধ্যাপক মোর্শেদ হাসান খানের ২০২০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর একটি প্রবন্ধ রচনার ঘটনাকে অতিরঞ্জিত করে ঢাবি কর্তৃপক্ষ প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে। ভুক্তভোগী শিক্ষক চাকরি ফেরত পাওয়ার আশায় দেশের সর্বোচ্চ আদালতের আশ্রয় নেন। হাইকোর্ট তাঁকে চাকরি থেকে অপসারণের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ঢাবি কর্তৃপক্ষের উপর রুল জারি করে। বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর ওই শিক্ষক তাঁর অসুস্থ স্ত্রী ও সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় মামলা নিষ্পত্তি হওয়ার পূর্বেই ঢাবি কর্তৃপক্ষ কর্তৃক তাঁর ক্যাম্পাসস্থ বাসা ছেড়ে দেয়ার নোটিশ জাতিকে হতবাক করেছে।

বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এমন সিদ্ধান্ত মানানসই নয়। এ ঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার মূল চেতনাকে ক্ষুন্ন করা হয়েছে বলে মনে করি। এ ছাড়াও নেতৃবৃন্দরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাবি কর্তৃপক্ষকে উক্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. শরফরাজ নেওয়াজ বলেন, একটি জাতীয় দৈনিকে প্রবন্ধ লেখার কারণে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে  ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়। তিনি আদালতের দারস্থ হলে আদালত বিষয়টির ওপর রুল জারি করে। বিষয়টি এখনো বিচারাধীন। এমতাবস্থায় তাকে বাসা ছাড়ার নোটিস প্রদান করা চরম অন্যায় এবং অমানবিক বলে আমরা মনে করি। বিষয়টি আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তির পূর্বে বাসা ছাড়ার নোটিমটি অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য ঢাবি কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ