কোরবানি গরুর দাম চড়া, বড় গরুর তুলনায় মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি
ঈদের দিন যত ঘনিয়ে আসছে কোরবানি পশুর হাটগুলো ততই জমে উঠেছে। পশুর হাটগুলো ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরুর উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। তবে এবার গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
এদিকে, দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছে ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন- হাটে তেমন ক্রেতা নেই, যারা আসছে তারা বিক্রি করার মতো দাম বলছেন না। তবে, বড় গরুর তুলনায় মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি।
সরেজমিনে বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট ও অস্থায়ী বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের পাথাইলকান্দি মাঠে ছোট পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জামালপুর থেকে গোবিন্দাসী হাটে এসেছেন শফিক ব্যাপারি। তিনি বলেন, 'গোবিন্দাসীর এ বড় হাটে আমি এবার ১২টি গরু হাটে এনেছি।তারমধ্য বিকাল পর্যন্ত ৩টি গরু বিক্রি করেছি। ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে যে গরু কিনেছি ক্রেতারা তার দাম বলছে ১ লাখ ১০ হাজার।'
পাবনা থেকে আসা গরু ব্যাপারি রহিজ উদ্দিন বলেন, তাদের গতবারের চেয়ে বেশি দামে গরু কিনতে হয়েছে। কিন্তু সে তুলনায় ক্রেতারা দাম কম বলছে না। ৭ টা গরুর মধ্যে ৩ টা বিক্রি করতে পারছি। তবে, আশা করছি বাকিগুলোও বিক্রি করতো পারব।
হাট ঘুরে আরও দেখা গেছে, হাটে উঠা ছোট আকৃতির গরু ৫৫ থেকে ৮৫ হাজার, মাঝারি আকারের গরু ৭০ থেকে ৯৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে। এছাড়া অনেক ক্রেতারা বিভিন্ন গরু দেখছেন, দামদর করছেন। সব মিলিয়ে দাম কষাকষির এক পর্যায়ে গরু কিনছেন ক্রেতারা।
গোবিন্দাসী গরুর হাটের পাশাপাশি বৃহত্তর ছাগল হাটেও পুরোদমে ছাগল বেচাকেনা জমে ওঠে। গরুর দাম বেশি থাকলেও ছাগলের দাম অনেকটা হাতের নাগালে বলে জানিয়েছেন ক্রেতারা। অপরদিকে, ছাগল ব্যবসায়ী ও পালনকারীরা জানিয়েছেন- ছাগলের দাম মোটামুটি ভাল যাচ্ছে। বেচা-কেনাও হচ্ছে ভাল দামে।
উপজেলার বিলচাপড়া থেকে আসা আলতাফ হোসেন মাস্টার বলেন, ‘ঈদের তো বাকি দুই দিন। আর ঈদের এ হাট শেষ হাট আমাদের। হাটের আগ বেলা না কিনলেও আগে একটু সময় নিয়ে কোরবানির পশু দেখেশুনে কিনতে চাই। আপাতত দামদর যাচাই করছি।
গাজীপুরের কোনাবাড়ী থেকে আসা ক্রেতা তৌফিকুর রহমান রানা বলেন, প্রতি বছরই এ গোবিন্দাসী হাট থেকে কোরবানি গরু কেনা হয়ে থাকে। এ বছর দামটা চড়া, ব্যাপারিরা দাম ছাড়তে চাইছেন না। তবে পছন্দ হলে গরু কিনে ফেলব।' তিনি অভিযোগ করে বলেন, হাটের রওনা গতবারের চেয়ে বেশি।
গোবিন্দাসী হাটের ইজারদার জাহিদুল ইসলাম খোকা জানিয়েছেন, হাটের পরিবেশ অনেক ভাল রয়েছে। আজ বৃহস্পতিবার শেষ হাট। তাই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতও অনেক।
আইনশৃঙ্খলা বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, বিক্রেতা-ক্রেতাদের সব ধরণের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সার্বক্ষণিক বিশেষ নজর রাখছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান বলেন, হাটে আসা ব্যবসায়ী এ ক্রেতাদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষে থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিশেষ টিম হাটের সব দিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত