ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ২:১৮

মাগুরার শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে৷ উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিট এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় সাব ডিলার ইউনিট এর ব্যানারে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে মানববন্ধন শেষে এক র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা শহর আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে অংশ নেয় উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা। 

উক্ত মানববন্ধনে সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক  সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজীৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার,সদস্য মোল্লা মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। 

সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। নির্দিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বেন। এসময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবি জানান। 

উপদেষ্টা জুলফিকার আলি বিশ্বাস বলেন আমাদের সকল খুচরা সার ব্যাবসায়ীদের কৃষকদের কাছে লক্ষ লক্ষ টাকার সার বাকি বিক্রি করা হয়। আমাদের সার বিক্রি বন্ধ করা হলে এই টাকা আমরা আর পাবোনা৷ আমরা রাস্তায় বসে যাবো।তাই সরকারের কাছে দাবি প্রয়োজনে নতুন নীতিমালায় আমাদের সার বিক্রি অনুমতি দেয়া হোক।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা