ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় বোরো বীজ বিতরণ


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১:৫৩

রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বাড়াতে চিতলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বোরো বীজ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে পাওয়া এ বরাদ্দের লক্ষ্য—কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং চাষাবাদে স্বনির্ভরতা বৃদ্ধি।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। পরে সাত ইউনিয়নের মোট ৩,০৫০ জন কৃষকের হাতে জনপ্রতি ২ কেজি করে এসএল-৮এইচ জাতের উন্নতমানের হাইব্রিড ধান বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য প্রতিনিধি।

কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ জানান, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা, শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী ও সন্তোষপুর—এই সাত ইউনিয়নের কৃষকদের মধ্যেই বীজ বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে চাহিদা অনুযায়ী তালিকা যাচাই করে কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার