মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপজন মিত্রের সভাপত্বিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় গুরুত্বপূর্ণ এই দুইটি দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, দিবস দু’টি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা যথাযথভাবে আয়োজন করা হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং বীর শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুল–কলেজ পর্যায়েও বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায়, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ, কৃষিবিদ কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন ও প্রতিনিধিরা, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা মহান বিজয়ের চেতনা ও বুদ্ধিজীবীদের আত্মদানের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ