ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রায়গঞ্জ আমলি আদালতে হাজির হয়ে ফাহিম বিশ্বাসসহ দুজন জামিন আবেদন করেন।
শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তার আবেদন না মঞ্জুর করে ফাহিম বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সহযোগী মোন্তাসিরকে জামিন দিয়েছেন।
এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও দোকান মালিককে মারধর করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরো দুজনকে গ্রেপ্তার করেছে।
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’
Link Copied