ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২-১-২০২৬ দুপুর ২:১৫

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কলাতলী নদীর বুকে জেগে ওঠা একটি জনপদ। এখানে বসবাস করছে হাজার হাজার পরিবার। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এই চরের মানুষ আজও রয়ে গেছে উন্নয়নের মূলধারার বাইরে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।

কলাতলী চরের সবচেয়ে বড় সংকট যোগাযোগ ব্যবস্থা। বর্ষা মৌসুম এলেই চরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল ভূখণ্ড থেকে। নৌকাই একমাত্র যাতায়াত মাধ্যম হলেও তা ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত। ফলে জরুরি প্রয়োজনে বিশেষ করে রোগী পরিবহনে দেখা দেয় চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, চরে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে শিক্ষক সংকট ও যাতায়াত সমস্যার কারণে পাঠদান ব্যাহত হয়। ফলে অল্প বয়সেই ঝরে পড়ছে শিক্ষার আলো থেকে। স্বাস্থ্যসেবার চিত্র আরও ভয়াবহ। কলাতলী ইউনিয়নে নেই কোনো স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র । অসুস্থ হলে নৌকা অথবা স্পিড বোটে করে উপজেলা সদরে যেতে হয়। গর্ভবতী নারী ও বৃদ্ধদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো চিকিৎসা না পেয়ে অতীতেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

কলাতলী চরের স্থানীয় বাসিন্দা মিজান বলেন,“রোগী হলে নৌকা না পেলে বাঁচার উপায় নেই। ডাক্তার আসে না, শুধু আশ্বাসই শুনি। "বিশুদ্ধ পানির সংকটও নিত্যদিনের সমস্যা। অধিকাংশ মানুষ নদীর পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যার ফলে ডায়রিয়া, চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা জানান , কলাতলী চর একটি বিচ্ছিন্ন এলাকা হওয়ায় ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, “চরবাসীদের জন্য স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন করা হবে।”

তবে স্থানীয়দের প্রশ্ন এই পরিকল্পনা কবে বাস্তব রূপ পাবে? প্রতিবছর শুধু আশ্বাসেই কেন কাটছে কলাতলী চরের মানুষের জীবন?

সচেতন মহল মনে করেন, কলাতলী চরের মানুষের জীবনমান উন্নয়নে জরুরি ভিত্তিতে নৌ-অ্যাম্বুলেন্স চালু, চিকিৎসা কেন্দ্র, চরভিত্তিক বিদ্যালয় এবং নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি কলাতলী চরের মানুষ যেন আর অবহেলার শিকার না হয়। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত