ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঈদে ফুলছড়ির ২৬ হাজার ৭১২ দুস্থ পরিবার পাচ্ছে ভিজিএফের চাল 


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ৪:২২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রমের অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় সাড়ে ২৬ হাজারেরও বেশি দুস্থ পরিবার চাল পাচ্ছে। ঈদ উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব চাল বিতরণ করছে। উপজেলার ৭টি ইউনিয়নেিআজ শুক্রবার (৮ জুলাই) পর্যন্ত সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ।  এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সদস্য আইয়ুব আলী সহ অনেকে। 

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা হিসেবে অত্র উপজেলার ৭টি ইউনিয়নে ২৬ হাজার ৭১২টি অতিদরিদ্র ও দুঃস্থ পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এরমধ্যে কঞ্চিপাড়া ইউনিয়নে ৪৩৭৫ জন, উড়িয়া ইউনিয়নে ২৭৫৭ জন, উদাখালী ইউনিয়নে ৪০৯০ জন, গজারিয়া ইউনিয়নে ৩১২৫ জন, ফুলছড়ি ইউনিয়নে ৪০২৫ জন, এরেন্ডাবাড়ী ইউনিয়নে ৪৬৯৫ জন এবং ফজলুপুর ইউনিয়নে ৩৬৪৫ জনকে বিনামূল্যে এ চাল প্রদান করা হচ্ছে। ৮ জুলাই এর মধ্যে সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সরকারি বরাদ্দের চাল দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণ করতে আমরা বদ্ধপরিকর। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

জামান / জামান

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন