ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গরু ব্যবসায়ীর ছদ্মবেশে নদীপথের আতঙ্ক 'আলম ডাকাত’-কে ধরল পুলিশ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ৪:৪৭

গরু ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র, ডাকাতি ও মাদকের ১২ মামলাসহ দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে আলম ডাকাতকে (৪২) অবশেষে গ্রেপ্তার করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামি জাহাঙ্গীর আলম ডাকাত উপজেলার বানিয়াবাড়ী গ্রামের ইসমাইলের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ভূঞাপু্র থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে এএসআই কাজল কুমার সূত্রধর, গোলাম মেহেদী ও মঞ্জুরুল ইসলামসহ কয়েক সদস্যের একটি দল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রূপসা বাজারে অভিযান চালিয়ে আলম ডাকাতে গ্রেপ্তার করে।

এসআই ফাহিম ফয়সাল বলেন, আলম নদীপথে সবার কাছে আলম ডাকাত (আতঙ্ক) নামে পরিচিত। সে বিভিন্ন সময় অস্ত্রের মাধ্যমে ডাকাতি করত এবং মাদকের ব্যবসা করত। তার বিরুদ্ধে থানায় সব মিলিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১২টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলম ডাকাত।

তিনি জানান, আলম দীর্ঘদিন পালিয়ে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গরু ব্যবসায়ীর ছদ্মবেশে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রূপসা বাজারে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ জুলাই) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

জামান / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি