ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৪ লাখ টাকা টোল আদায়ের নতুন রেকর্ড গড়ল বঙ্গবন্ধু সেতু


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২২ বিকাল ৫:৩

ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন পারাপারে চাপ বৃদ্ধি পাচ্ছে। এতে এবারের ঈদযাত্রায় নতুন রেকর্ড গড়েছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৪৩ হাজার ৫৯৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর ফলে টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন করেছে বলে জানিয়েছেনসেতু কর্তৃপক্ষ। 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর ওপর দিয়ে উত্তরবঙ্গগামী ২৫ হাজার ১১৩টি যানবাহন যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

এর আগে গত বছরের ঈদুল ফিতরে ২৯ এপ্রিল সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২০০ টাকার টোল আদায় করা হয়। গত ঈদযাত্রার চেয়ে এবার ১৪ লাখ ৬০ হাজার ৫০০ টাকা বেশি টোল আদায় হয়েছে।

জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়কপথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়ক। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। এ সড়ক দিয়ে অন্তত ২৩-২৪টি জেলার যানবাহন চলাচল করে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ছোট-বড় বিভিন্ন ধরনের ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হওয়ার মধ্যদিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের ১১টি বুথ দিয়ে টোল আদায় এবং পশ্চিম পাড়ের  ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। সার্বক্ষণিক আমাদের টোলপ্লাজা সচল রাখার চেষ্টা করছি।

জামান / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি