ঈদ উপলক্ষে ডাউয়াবাড়ীতে ভিজিএফের চাল বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৭নং ডাউয়াবাড়ী ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে ১ হাজার ৭০০ অসহায় ও হতদরিদ্রের মাঝে এচাল বিতরণ করা হয়।
ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ডাউয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি বরকত, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ৫নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি লাভলী বেগম, ইউপি সচিব আজহারুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম, দুলাল পাটোয়ারী, মহিলা ইউপি সদস্য জোবেদা বেগমসহ পরিষদের সকল সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ জন অসহায় ও হতদরিদ্রের মাঝে ২০০ টাকা করে বিতরণ করেন।
জামান / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার