ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩৩ কি.মি যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও টোল আদায়ে বিলম্ব হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল অনেকটাই থমকে গেছে। ফলে উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে।
ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন গণপরিবহনে নাড়ির টানে ছুটেছেন ঘরমুখো মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছে। গন্তব্যে কখন পৌছাবে এ নিয়েও সংশয়ে রয়েছে তারা।
ট্রাকের ছাদে ভ্রমণ করা বগুড়াগামী যাত্রী গার্মেন্টসকর্মী আনোয়ারা খাতুন বলেন, ‘বাস বা ট্রেনে টিকিট না পেয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রাকেই যাত্রা করেছি। গত ঈদে বাড়ি যাইতে পারি নাই, এবার ঈদ পরিবারের সকলের লগে করমু ভেবে যাইতেছি। তবে ঢাকা থেকে রওনা দেয়ার পর থেকেই জ্যামে পইরা অস্থির হইয়া গেছি। বাচ্চারা ক্ষুধায় কষ্ট করতাছে। আশেকপুর আইসা জ্যামে আটকা রইছি। এ কারণে রাস্তা থেইকাই রুটি কিনা সকলে মিলা খাইতাছি।’
যাত্রীদের কেউ কেউ বলেন, রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার কারণে যানযটের তৈরি হতে পারে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, প্রচুর যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে গণপরিবহন। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।
জামান / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন