নাটোরে ফুটবল লীগের পুরস্কার বিতরণ করলেন মেয়র লিটন
নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা জেলা ফুটবল লীগ-২২-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকেলে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফাইনাল খেলায় সোনার বাংলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ইয়াং সাকার দল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জেলার ক্রীড়া সংস্থাকে সক্রিয় করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় প্রকৃত ক্রীড়া সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিভা অন্বেষণে প্রতি বছর সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেয়র আরো বলেন, বিপিএল এর খেলা রাজশাহীতে আনার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। রাজশাহীতে বিপিএল আসলে নাটোরে একটি খেলা দেওয়ার চেষ্টা করবো। সেটা হলে নাটোরের তরুণরা খেলাধুলায় আরো বেশি উৎসাহিত হবে। ইতোমধ্যে ফুটবলে একটা পর্যায়ে আমরা চলে গেছি। আমাদের দেশের মেয়ের বাইরের দেশে গিয়ে চ্যাম্পিয়ান হচ্ছে। আগামীতে বাংলাদেশের ফুটবল আরো বেশি এগিয়ে যাবে।
নাটোর জেলা ফুটবল অ্যাসোসিেেয়শনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেকসহ-সভাপতি আহাদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এম মালেক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের খেলায় ইয়াং সাকার ও সোনার বাংলা ১-১ গোলে ড্র করে। এরপর ট্রাইব্রেকারে সোনার বাংলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইয়াং সাকার দল। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা জেলা ফুটবল লীগে ৪৭টি দল অংশগ্রহণ করেছিল।
জামান / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে