সুনামগঞ্জ ত্রাণ দিতে গিয়ে জেলা ছাত্রলীগ নেতা নিহানের হামলায় আহত ঢাবি শিক্ষার্থী অনিন্দ্য
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮-১৯ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য দাসকে ত্রাণ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নূর নিহান হামলা চালায় এই শিক্ষার্থী উপর । এই শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হোন।
ভুক্তিভুগী এই শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নূর নিহান নির্দিষ্ট কিছু এলাকায় ত্রাণ দিতে বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থী অনিন্দ্য খোঁজ খবর নিয়ে জানতে পারেন নিহান যে এলাকায় ত্রাণ দিতে বলেছেন ঐ এলাকায় আগেই বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তীতে অনিন্দ্য যেসব এলাকায় ত্রাণ এখনো পৌঁছে নি সেইসব এলাকাকে প্রাধান্য দিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেন। এই ত্রাণ বিতরণ কার্যক্রম জেলা ছাত্রলীগ নেতা নিহানের পছন্দ না হওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালায়।
সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, শাহরিয়ার নূর নিহান সুনামগন্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের অনুসারী। এর আগেও এই নিহান সুনামগঞ্জের শিল্প ও পণ্য মেলায় ফাহিম নামের এক যুবককে ছুরিকাঘাত করে জখম করে। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর থেকে এলাকায় নিজের দাপট ও ক্ষমতা প্রদর্শনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে ভয়প্রীতি প্রদর্শন এবং মারধর করে এই নিহান। নিহানের সম্পর্কে খোঁজ নিয়ে আরো জানা যায়, নিয়মিতে মাদক গ্রহণ করেন নিহান। ইয়াবা, গাঁজা, মদ সহ বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করেন এই নিহান। মাদক গ্রহণের বিভিন্ন ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন - আমরা দুই পরিবার বসে বিষয়টা সমাধান করবো, বিষয়টা সমাধান না হলে সাংগঠনিক ব্যবস্হা নিবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের পক্ষ থেকে মূলত বন্যার্ত মানুষদের সহযোগিতার জন্য ১৮-১৯ সেশনের সকলের প্রচেষ্টায় এই ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তাদের দাবী নিহানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা না হলে তারা শাহবাগে তাদের ব্যাচের পক্ষে থেকে কর্মসূচি পালন করবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন