রাজধানীতে শুরু হয়েছে পশু কোরবানি
ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীতে শুরু হয়েছে পশু কোরবানি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় গরু-ছাগল জবাই করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল ৭টায় ঈদের জামাত আদায় শেষেই মূলত কোরবানি শুরু হয়।
রাজধানীর নিউ ইস্কাটন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। জামাত আদায় শেষে কোরবানির জন্য কেনা গরু জবাই করেন ব্যবসায়ী শওকত হোসেন। তিনি জানান, স্থানীয় মসজিদের ইমামই গরুটি জবাই করেন।
পৃথিবীর প্রধান তিনটি ধর্মেরই গোড়াপত্তন হয়েছিল আল্লাহ অন্যতম প্রিয় নবী ইব্রাহীম (আ.) এর বংশ থেকে। তার স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসবই ঈদুল আজহা।
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্য জমিন হতে বের করেছি, তার অংশ ব্যয় কর’, (বাকারা ২৬৭)।
কোরবানি শুধু পশু কোরবানি নয়, নিজের পশুত্ব, ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, অহংকারের কোরবানি করা।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ