ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাত ১০টার আগেই বর্জ্য অপসারণ সম্পন্নের দাবি ডিএনসিসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৭-২০২২ দুপুর ১০:৩৬

পূর্বনির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১০ জুলাই) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ দাবি করেন।

মকবুল হোসাইন বলেন, ডিএনসিসি দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় আট ঘণ্টারও কম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করে। ডিএনসিসির ১০টি অঞ্চলে আজ ঈদের দিনে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে। প্রায় নয় হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫০টির শতভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের সকল বর্জ্য সংগ্রহের কাজ শেষ করা হয়েছে এবং সেগুলো ল্যান্ডফিলে ট্রান্সফার করা হচ্ছে।

তিনি বলেন, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সরাসরি তদারকি করেন। ঈদের দিন দুপুরে ডিএনসিসি মেয়র ৭নং ওয়ার্ডের অন্তর্গত কোরবানির নির্দিষ্ট ৭টি স্থান ঘুরে দেখেন।

দুপুরে মিরপুর সেকশন-২-এর ৬ নম্বর রোডের নুরানি মসজিদ সংলগ্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানি হলে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে বর্জ্য অপসারণ করা যায়। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিও কমে আসে। এ বছর পরীক্ষামূলকভাবে ডিএনসিসির তিনটি ওয়ার্ডের ৯টি নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে কোরবানি হওয়ায় সর্বপ্রথম ৭নং ওয়ার্ডে দুপুরের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

সচেতন নাগরিকরা বর্জ্য অপসারণের কাজে সহযোগিতা করছে উল্লেখ করে তিনি নগরবাসীকে দুই দিনের মধ্যে কোরবানি শেষ করার আহ্বান জানান।

এ সময় ডিএনসিসি মেয়র সোমবারও বর্জ্য বিভাগকে কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে পরিষ্কারের নির্দেশনা দেন। মিরপুর এলাকা পরিদর্শন শেষে মেয়র আগারগাঁও, নাখালপাড়া, মগবাজার, খিলগাঁও, তালতলাসহ অন্যান্য এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

জামান / জামান

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক

ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি