করোনায় নারী কাউন্সিলরের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনেয়ারা বেগম (৩৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার (২৯ জুন) রাত ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫-৬ দিন ধরে হোসনেয়ারা জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে আক্রান্ত ছিলেন। তাকে সোমবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে কলাপাড়া হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। মঙ্গলবার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারসহ সকল কাউন্সিলর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত