ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আজও ফাঁকা ঢাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ১০:২৬

ঈদুল আজহার তৃতীয় দিন আজ মঙ্গলবার (১২ জুলাই)। তিন দিনের সরকারি ছুটি শেষ হলেও চিরচেনা যানজটের রাজধানী ঢাকা এখানো ফাঁকা। আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চিত্র। তবে ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকায় ফিরতে শুরু করেছেন এসব মানুষ। আচ জনবহুল এ মহানগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এই ভিন্নরূপ।

বিভিন্ন সড়কে দেখা গেছে, সড়কে গণপরিবহনের সংখ্যা কম। এসব এলাকার প্রায় সবগুলো মোড়ই ছিল ফাঁকা। তিন দিনের সরকারি ছুটি শেষ হলেও এখনো সবাই অফিসে যোগ দেননি। বাড়তি ছুটি নিয়ে অনেকে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।

দেখা যায়, কোনো কোনো সড়কে মিনিবাস চলছে, তাও সংখ্যায় কম। তবে সড়কে সিএনজিচালিত অটোরিকসা ও ব্যক্তিগত গাড়ি রয়েছে প্রচুর। বেশকিছু গণপরিবহন দেখা গেলেও যাত্রী ছিল কম। ফাঁকা রাস্তা পেয়ে অনেককে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চিত্র। ট্রেন, বাসে, লঞ্চে করে ঢাকা ফিরতে শুরু করেছেন এসব মানুষ।

জনবহুল এ মহানগরীর ব্যস্ততম এলাকাগুলোর প্রায় মোড়ই ছিল ফাঁকা। অফিসপাড়া খ্যাত মতিঝিলও সুনসান। ঈদের ছুটির পরও এখনো সবাই অফিসে যোগ দেননি। সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে অনেকে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। অন্যান্য দিনের তুলনায় ঢাকার বাতাস ছিল নির্মল। গাড়ির হর্নও তেমন ছিল না।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব