ফুলছড়িতে ৪০ কেজি চোলাইমদসহ দুই মাদক কারবারীকে পুলিশে সোপর্দ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর এলাকা হতে ২ জারকিন চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
জানায়ায, গতকাল সোমবার রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঘাট থেকে চোলাই মদ নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী একাডেমী বাজার হয়ে তাদের গন্তব্যে যাচ্ছে এমন খবরে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, তার সঙ্গীয় দুই ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, ফুলমিয়া ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে সঙ্গে নিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশা আটক করে। এসময় উক্ত অটোরিকশায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ টি জারকিনে থাকা ৪০ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউপির বাউশি গ্রামের শ্রী রাম শিষ চৌধুরীর পুত্র বিমল চৌধুরী (৩৫) ও কঞ্চিপাড়া ইউপির পাকারমাথা এলাকার মৃত ফকির চাঁদ এর স্ত্রী শ্রীমতি বাসন্তী (৪০)।
আটকের বিষয়টি ফুলছড়ি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান কতৃক আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে আটক ও উদ্ধারকৃত চোলাইমদ জব্দ করে থানায় নিয়ে আসে। পরে রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
নিজ উদ্যোগে মাদকব্যাবসায়ী আটকের ব্যাপারে জানতে চাইলে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, অনেকদিন থেকে আমাদের এলাকার যুব সমাজকে নষ্ট করতে একদল মাদক ব্যবসায়ী দিনে রাতে মাদক বিক্রি করে আসছে। এ ব্যাপারে কয়েকবার প্রশাসনকে জানানো হলেও তারা আইনগত কোন পদক্ষেপ না নেওয়ায় আজ আমি নিজে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেছি। আগামীদিনগুলোতেও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার এই অভিযান চলবে।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied