ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে গরু ধান খাওয়া নিয়ে হামলা, ৩ দিন পর আহত তরুনীর মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ৪:০
কমলগঞ্জের ছতিয়া গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে হামলায় গুরুতর আহত তরুনী আয়শা আক্তার (১৮) ৩ দিন পর মারা গেছেন। আজ মঙ্গলবার (১২ জুলাই) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে গত শনিবার দুপুরে ছতিয়া গ্রামের নওশাদ মিয়ার কোরবানির গরু প্রতিবেশী সিরাজ মিয়ার ধান খায়। গরুর ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নওশাদের পরিবারের উপর হামলা করা হয়। দা দিয়ে কুপিয়ে আহত করা হয় নওশাদ মিয়ার পরিবারের ৫ নারী সদস্যকে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আয়শা আক্তার সহ ৪ নারীকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে আহত আয়শার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হামলার এ ঘটনায় রোববার দুপুরে নওশাদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে সামাদ ও সিরাজ নামে দুই আসামিকে আটক করে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান আহত আয়শা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান