ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনা নদীতে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে গোসলে নেমে নিখোঁজ যুবক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ৪:৬
ঈদুল আজহার আনন্দ-উল্লাস উদযাপন করতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ঘুরতে গিয়ে নৌকা থেকে লাফিয়ে পানিতে গোসলে নেমে মো. শরিফ (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তবে, এখনো তার সন্ধ্যান পায়নি উদ্ধারকর্মী ও স্বজনরা।
 
নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, গত সোমবার (১১ জুলাই) দুপুরে কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যায়। পরে ঘুরাঘুরি শেষে রাতে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছলে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে লাফিয়ে গোসলে নামেন।
 
তার একপর্যায়ে শরিফের অন্যান্য বন্ধুরা নৌকায় ওঠে আসলেও শরিফ নৌকা উঠে আসেরি। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাপলা বলেন, সোমবার বিকালের ঘটনা। আজ মঙ্গলবার সকালে জানতে পারেছি নিখোঁজ স্বজনদের থেকে। ওই নৌকায় ৪-৫ জন বন্ধু মিলে পিকনিককে গিয়েছিল। ফেরার পথে গোসলে নেমে এক বন্ধু নিখোঁজ হয়। ঘটনাস্থলে গিয়েছিলাম। 
 
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধ্যান এখনো মেলেনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। স্থানীয় লোকজনদের সহযোগিতায় ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি