ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে বধুকে মারপিটে হত্যার অভিযোগে মামলা : স্বামী গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ৪:১৭

ঠাকুরগাঁওয়ে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করা বধুকে যৌতুকের দাবিতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার প্রেমিকা মোছা: শাপলা বেগম (২০) এর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শাপলার স্বামী ফয়সাল আলী (২৫) কে গ্রেফতার করে।

 
মামলার বিবরণে জানা যায়, গত ২১ সালের ২৫ এপ্রিল সদর উপজেলার পদমপুর গ্রামের শাপলা বেগম দীর্ঘদিন ধরে প্রেম করে প্রেমিক সদর উপজেলার কাচনা তালতলি গ্রামের আব্দুল খালেকের ছেলে ফয়সালকে বিয়ে করে। বিয়ের পরপরই তারা উভয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকুরী নিয়ে সেখানেই বসবাস করে আসছিল। বিয়ের পর থেকেই ফয়সাল যৌতুকের জন্য শাপলার কাছ থেকে টাকা-পয়সা দাবি করে আসছিলেন। ঈদ উপলক্ষে ফয়সালের পরিবার শাপলাকে সু-কৌশলে তাদের বাড়িতে ডেকে পাঠায়।
 
শাপলার পরিবারের লোকজন জামাইয়ের জন্য একটি সোনার আংটি বানিয়ে শাপলাকে শনিবার রাতে ফয়সালের বাড়িতে পাঠান। শাপলা সেখানে গেলে যৌতুকের টাকার জন্য চাপ দিলে তা দিতে অস্বীকৃতি জানায় শাপলা। এ সময় ফয়সাল ও তার পরিবারের লোকজন শাপলাকে বেধরক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।
 
প্রতিবেশী দারাজ গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে একই গ্রামে তার খালা বেগমের বাড়িতে দিয়ে আসেন। বিষয়টি শাপলার পিতা জানার পর মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রথমে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মামলায় শাপলার স্বামী মো: ফয়সাল আলী, তার পিতা: মো: আঃ খালেক, মাতা মাতা ফরিদা বেগম (৫০), ফিরোজ (৩০), মো: দরবার হোসেন ওরফে কশু (৫৭), মামুনি আক্তার (১৯) কে আসামী করা হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত