ঈদের ছুটি শেষ: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বস্তিতে কর্মস্থলে ছুটছে মানুষ
পবিত্র ঈদুল আজহা'র আনন্দ ও উৎসবে পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে টানা চারদিনের ছুটি কাটিয়ে ফের যান্ত্রিক ও কোলাহল জীবনের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। উত্তরবঙ্গের ২২ জেলার মানুষের সহজতর একমাত্র যোগাযোগের রাজধানীমুখী প্রবেশপথ টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতু।
এরফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদের দুইদিন পর ফের বৃদ্ধি পাচ্ছে যানবাহনের চাপ। বাড়ি যাওয়ার পথে অসহনীয় ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হলেও ফেরার ব্যাপক স্বস্তিদায়ক বলে জানিয়েছেন রাজধানীমুখী কর্মস্থলে ছুটছেন কর্মজীবীরা। তবে, ঈদের তৃতীয় দিনেও অসংখ্য মানুষ বাড়ি যাচ্ছেন।
সরেজমিনে মঙ্গলবার (১২ জুলাই) বিকালে টায় মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন এলাকাঘুরে দেখা যায়, মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছে পরিবহন শ্রমিকরা। কোথাও যানবাহন যানজট নেই। বলতে গেলে অনেকটা ফাঁকা মহাসড়ক। অপরদিকে, অসংখ্য ব্যক্তিগত গাড়িও চলাচল করছে।
কর্মস্থলে যাওয়ার পথে স্বস্তিদায়ক হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার দিকে বেশি বেপরোয়া হয়ে ওঠেছে এলাকা ভিত্তিক চলাচলকারী তিন চাকার পরিবহনগুলো। বিশেষ করে ভাড়ায় চালিত সিএনজি চালকরা কয়েকগুণ ভাড়া আদায় করছে। এতে করে অস্বস্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।
জামালপুরের সরিষাবাড়ি এলাকার সমুন মিয়া। বঙ্গবন্ধু সেতু রেলস্টেশনে বাসের অপেক্ষা করছিলেন সাভারের তার কর্মস্থলে যাওয়ার জন্য। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, সরিষাবাড়ি থেকে সেতু রেলস্টেশনে দুইগুণ বেশি নিয়েছে সিএনজি চালকরা। আবার বাসেও কয়েকগুণ অতিরিক্ত ভাড়া চাচ্ছেন। তবুও যেতে হবে কর্মস্থলে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বগুড়া থেকে ছেড়ে আসা এক বাস চালকের সাথে কথা হলে তিনি বলেন, ঈদের সময়, তাই বাড়তি কিছু টাকা চেয়েই নিচ্ছি। দু'দিন পর থেকেই আর নেয়ার সুযোগ নেই। আমরা নির্ধারিত ভাড়াতেই যাত্রীদের গন্তব্যে স্থানে পৌঁছে দেই।
মহাসড়কের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ছুটছে মানুষ। মহাসড়ক ঢাকা ও উত্তরবঙ্গগামী সকল যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এছাড়া মহাসড়কে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা এড়াতে সার্বক্ষণিকভাবে পুলিশ কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied