কোটালীপাড়ায় ভেঙে পড়ল হাজার বছরের বটগাছ, লোকজনের উপচেপড়া ভিড়
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঐতিহ্যবাহী পাড়কোনা কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের হাজার বছরের পুরনো বটগাছটি গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় ভেঙে পড়ে। এতে কোটালীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে এলাকায় লোকজন গাছটি একনজর দেখার জন্য ভিড় করেন।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় এক বিঘা জায়গাজুড়ে থাকা বিশালাকৃতির হাজার বছরের পুরনো বটগাছটি হঠাৎ বিকট শব্দে ঝড়-বৃষ্টি ছাড়াই ভেঙে পড়ে। এ সময় বটগাছের নিচে থাকা সেবাশ্রমের আটচালাটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।তবে আটচালার নিচে কোনো ভক্ত বা সেবাইত না থাকায় কেউ হতাহত হননি।
এ ঘটনায় কোটালীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে সেবাশ্রমের শত শত ভক্ত গাছটি শেষবারের মতো দেখার জন্য আশ্রমে ভিড় করেন। কেউ বলছেন, বটগাছটির বয়স ৫০০ বছর আবার কেউ বলছেন ১০০০ বছর।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়কোনা কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমে। প্রতি বছর ২১ পৌষ তিন দিনব্যাপী গণেশ পাগলের মহোৎসবের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তের সমাগাম ঘটে। এছাড়াও দৈনন্দিন রয়েছে পূজা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। বটগাছটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যাটকরা প্রতিনিয়ত ছুটে আসতেন হাজার বছরের গাছটি দেখার জন্য।
বটগাছটি ভেঙে পড়ার খবর শুনে দেখতে আসা প্রফেসর কার্তিক চন্দ্র বলেন, আমরা এখানে মহোৎসবে আসি। বটগাছটিকে ঘিরেই অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই শেষবারের মতো বটগাছটি দেখতে এলাম।
গণেশ পাগল সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস বলেন, অর্ধশত শ্রমিক গাছটি অপসারণের জন্য কাজ করছেন। সম্পূর্ণ গাছটি অপসারণ করতে ১০-১৫ দিন সময় লাগবে। গাছটি ভেঙে পড়ায় আমরা মর্মাহত।
জামান / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক