ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মধুমতি নদীতে গোসলে নেমে এক ব্যক্তি নিখোঁজ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৪-৭-২০২২ রাত ১০:৫৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে আমির হোসন লিটন (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ও খুলনা ফায়ার সর্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেছেন।
 
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার কলসি ফুকরার মধুমতি নদীর ঘটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়ে বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।
 
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার এসএম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিখোঁজ আমির হোসন লিটন রাজধানী ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তি‌নি ঢাকার এক‌টি গ্যাস ওয়া‌রিং কোম্পানীতে চাকুরী করেন।
 
সি‌নিয়র স্টেশন অ‌ফিসার এস এম আরিফুল হক জানান, বড় ভাইয়ের মেয়ের বিয়েতে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন। দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামেন আমির হোসন লিটন। এসময় নদীর স্রোতে মাঝ নদীতে ভেসে যেতে গেলে নদীতে গোসল করতে থাকা কয়েকজন তাকে উদ্ধারের চেষ্ঠা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে নদীর ঘাটের কাছাকাছি নিয়ে আসলেও তিনি আবার হাত থেকে ছুটে যান ও স্রোতে তলিয়ে যান।
 
এরপর স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস খুলনা ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশী শুরু করে।
 
তিনি আরো জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যবহত হচ্ছে। তারপরেও তাকে খুঁজে পেতে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পয্যন্ত নিখোঁজ আমির হোসন লিটনের কোন খোঁজ পাওয়া যায়নি।
 
এ ঘটনায় বিয়ে বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে। মধুমতি নদীর ঘাটে কয়েকশ গ্রামবাসী ভীড় করে রেখেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ