করোনা প্রতিরোধে মধুখালীতে সুরাইয়া সালামের সুরক্ষাসামগ্রী বিতরণ
ফরিদপুরের মধুখালীতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও মধুখালী মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের উদ্যোগে মধুখালী বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর জামান লিটন। তারা দুজনেই মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করেন।
সুরাইয়া সালাম মধুখালীবাসীর কাছে একজন পরিচিত মুখ। একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় দীর্ঘদিন তিনি সমাজসেবা করে যাচ্ছেন। মধুখালীর অসহায়, দরিদ্র ও নির্যাতিত মহিলারা কোনো সমস্যায় পড়লে ছুটে আসে তার কাছে। তিনিও যথাযথ সমাধান করার চেষ্ট করেন। প্রয়োজনে বিভিন্ন সময় তাকে রাজপথেও নামতে দেখা যায়। এই করোনাকালীন সময়ে ভয়ভীতি উপেক্ষা করে প্রথম থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য ও আর্থিক সহযোগিতা নিয়ে।
তিনি সাংবাদিকদের জানান, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান।
এমএসএম / জামান
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
Link Copied