আনন্দ মোহন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ আয়োজিত আনন্দ মোহন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী হিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তাবারাকুল তোসাদ্দক হোসেন খান (টিটো), হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সহ-সভাপতি সেলিম মোল্লা, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ।
খেলায় তেওতা গফুর ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জামসা ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন দলকে পুরস্কারস্বরূপ একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে একটি ফ্রিজ প্রদান করা হয়।
জামান / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার