ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মনোহরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৫-৭-২০২২ দুপুর ৩:১১

কুমিল্লার মনোহরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী রঞ্জিত দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে জখম করে। চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ির আশপাশের লোকজন এসে সরস্বতীকে উদ্ধার করে হাসপাতলে নেয়ার পথে মারা যান। ১৪-১৫ বছর আগে তাদের বিবাহ হয়। তাদের ১০-১২ বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের ভাই মিন্টু দাস বলেন, রঞ্জিত মালাকার আমার বোনকে বিয়ের পর থেকেই তার সঙ্গে ঝগড়া-বিবাদ, মারধর এবং শারীরিক-মানসিক নির্যাতন করত। কয়েক বছর আগে আমার বোনকে মারধর করে সে বাড়ি থেকে বের করে দেয় ।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাগচী বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত