ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সদরঘাটে কর্মমুখী মানুষের ঢল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২২ সকাল ৯:৪৭

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর কর্মস্থলে ফিরছেন মানুষ। ঈদের আনন্দ শেষে আবারো চিরচেনা ব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন তারা। ঈদের আনন্দের স্বস্তি থাকলেও প্রিয়জনদের ছেড়ে কর্মব্যস্ত রাজধানীতে ফিরে আসায় কিছুটা কষ্টের কথাও জানান দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী এসব মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে। প্রতিটি লঞ্চেই ছিল চোখে পড়ার মতো ভিড়। শনিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে লঞ্চ। আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পাশাপাশি অনেকে কাজে যোগ দিতে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী হয়েছেন। পরিবার-পরিজনের সঙ্গে সপ্তাহখানেক ছুটি কাটানোর পর জীবিকার তাগিদে আবারো ঢাকায় ফিরেছেন এসব মানুষ।

রাজধানীতে ফেরা কয়েকজন বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলাম। এক সপ্তাহ ছুটি কাটানোর পর আবারো ঢাকায় ফিরলাম। এবারকার ঈদযাত্রা ভালোই হয়েছে। ঈদের আগের দিন থেকে এক সপ্তাহ ছুটি কাটিয়েছি। কাল থেকে কাজে যোগ দেব। তাই আজ সকালেই চলে এলাম।

পরিবার-পরিজন নিয়ে পটুয়াখালী থেকে আসা মো. কামাল হোসেন জানান, পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন সবাই বাড়িতে ঈদ করেছি। ঈদের আনন্দটা গ্রামে গিয়েই বেশি পাওয়া যায়। যেহেতু জীবিকার তাগিদে ঢাকায় থাকতে হয়, তাই ঈদ শেষ করে কাজের জন্য ঢাকায় চলে এলাম।

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৭৫ টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব