আররা সাম্প্রদায়িকতার কালো থাবা থেকে বাঁচতে চাই : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মানববন্দন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্বা দিলীপ কুমার নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ রঞ্জন নাগ, প্রেসিডিয়াম সদস্য জহরলাল সাহা, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. অসীম কান্ত চৌধূরী কাজল, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ রায়, জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য, হরিপদ ভৌমিক দুলাল, সদর উপজেলা সভাপতি সব্যসাচী পাল, শহর কমিটির সাধারণ সম্পাদক বিদ্যৎ বৈদ্য, তালশহর পূর্ব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রুপন দেব, জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি শুভন আচার্য প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা এ দেশে শান্তিতে বসবাস করতে চাই। আমারা সাম্প্রদায়িকতার কালো থাবা থেকে বাঁচতে চাই। সারাদেশে একের পর এক সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, মূর্তি ভাঙা ও সংখ্যালঘুদের বসতবাড়ি দখলের মহোৎসবে মেতে উঠেছে সাম্প্রতিক গোষ্ঠী। শুধু তাই নয়, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার দিলীপ দেব নাথের ওপর কাউন্সিলর মালেকের নেতৃত্বে হামলা হয়েছে। তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হামলা করে গুরুত্বর আহত করেছে এবং বাড়িঘর দখলের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। শহরের মধ্যমেড্ডার গিরিধারি মান্দিরের ৭৪ শতক জায়গা দখলের পাঁয়াতারা করছে ভুমিদস্যুরা।
মানববন্দন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন