ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রাস্তার গাছ কাটায় ইউএনওর পরামর্শে বন বিভাগের মামলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ১:৪৮

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় সম্ভু বর্মণকে প্রধান করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে মামলাটি করা হয়।

এর আগে আকচা ইউনিয়নের ইউপি সদস্য নয়ন বর্মন বাদী হয়ে সদর থানায় একটি এজহার দাখিল করে। রাস্তার ধারের গাছগুলোর কতৃপক্ষ বনবিভাগ হওয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে পরে বনবিভাগের কর্মকর্তা শফিউল ইসলাম মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, গত ১২ জুলাই মঙ্গলবার রাতে আকচা ইউনিয়নে বটতলী বাজার থেকে ফারাবাড়ি হাটের সড়কে বন বিভাগের রোপণ করা চারটি মূল্যবান আকাশমনি গাছ অবৈধভাবে কেটে নেন অভিযুক্তরা৷ পরে সেগুলো বিক্রির জন্য ট্রাক্টরে তোলেন তারা। বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরে ট্রাক্টরসহ গাছগুলো জব্দ করে পরিষদে নেয়া হয় এবং ইউপি সদস্য নয়নকে বাদী করে সদর থানায় একটি এজহার দাখিল করা হয়। পরে বিষয়টি সদর ইউএনওকে জানালে তার পরামর্শে বন বিভাগ আইনি ব্যবস্থা নেয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

মামলার বাদী শফিউল ইসলাম মণ্ডল বলেন, গাছের ১১টি টুকরাসহ ট্রাক্টরটি ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশ ছাড়া ট্রাক্টরটি ছাড়া হবে না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান আসামি সম্ভু বর্মণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা অস্বীকার করে ফোনের লাইন কেটে দেন। তিনি আর ফোন রিসিভ করেননি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিক হাসান বলেন, সরকারি গাছ কাটার দায়ে জেলা বন বিভাগের পক্ষ থেকে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামশুজ্জামান বলেন, সরকারি গাছ কেটে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। বন বিভাগ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করি অপরাধীরা দ্রুত গ্রেফতার হবে।

জামান / জামান

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত