ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার এবং সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে মহাসড়কে সদর উপজেলার উজানিসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজিযাত্রী বিল্লাল হোসেন কসবা উপজেলার খাড়েরা মধ্যপাড়া গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে।
আহতরা হলেন- একই পরিবারের সিএনজিযাত্রী শাকিল আহমেদ (২৭), মাতা শিরিন আক্তার (৫০) ও স্ত্রী মিতু আক্তার (২৫)। এছাড়াও এ ঘটনায় সিএনজির অপর যাত্রী পুলিশ সদস্য হাসিবুল হাসান (২৫) আহত হন। তিনি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামের ফজলু ভূঁইয়ার ছেলে।
আহতরা জানান, সকালে কসবা উপজেলার খাড়েরা থেকে সিএনজিচালিত অটোরিকসাটি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিল। অটোরিকসাটি ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় আসার পর অপর দিক থেকে একটি প্রাইভেটকার এসে সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন