ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশের খালকুলায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৫


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৬:২৪

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে পরপর দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। শনিবার (৫১৬ জুলাই) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে ২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে এবং অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন- রাজশাহীর বাঘা থানার আব্দুল আজিজ (৪৫), পাবনার ইশ্বরদীর কাদিমপাড়া গ্রামের মনছের আলীর ছেলে মেরাজুল (৩২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি বাস খালকুলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ডান দিকে উল্টো লেনে চলে যায়। এ সময় ওই লেনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়ার পর পেছনে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘনাকবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে একটি মামলার দায়ের হয়েছে।

জামান / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন