সরাইলে দেড় বছরের শিশুর মৃত্যু নিয়ে ধূম্রজাল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেড় বছরের শিশুর লাশ পাওয়া গেছে পুকুরের পানিতে। শিশুটির বাবা এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছেন। অন্যদিকে মায়ের দাবি, সে পানিতে ডুবে মারা গেছে। এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি পুকুর থেকে শিশু মাহিদুলের লাশ উদ্ধার করা হয়। মাহিদুলের নানার বাড়ি বিটঘর। কয়েক মাস ধরে সে মায়ের সঙ্গে এখানেই থাকত। সবার অজান্তে পানিতে ডুবে গেলে পরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, শিশু মাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের মো. বশির উদ্দিনের ছেলে। ২০১৯ সালের জানুয়ারিতে পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. বশির উদ্দিনের সঙ্গে একই ইউনিয়নের বিটঘর গ্রামের মো. নূরু মিয়ার মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। প্রায় চার মাস আগে শিউলি তার শিশু সন্তান মাহিদুলকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন।
শিশুর বাবা বশির উদ্দিন দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে গত চার মাস আগে শিশুপুত্র মাহিদুলকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। তাকে বাড়ি ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হলেও সে আর ফিরেনি। শুক্রবার সন্ধ্যায় বশির খবর পান তার ছেলে মাহিদুল পানিতে ডুবে মারা গেছে। শিশু মাহিদুলকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে শিশুর মা শিউলি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামী বশির উদ্দিন তার ওপর অত্যাচার, নির্যাতন করতেন। বশিরের অত্যাচার থেকে মুক্তি পেতে বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা নিয়ে বশিরকে দিয়েছেন। তার অত্যাচারে চার মাস আগে তিনি শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার বিকেলে শিশু মাহিদুল সবার অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যেহেতু মৃত্যু নিয়ে শিশুর বাবার মৌখিক অভিযোগ রয়েছে, সে কারণে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied