ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ৩:১৮
কমলগঞ্জে বায়েজিদ মিয়া (২০) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) সকালে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বায়েজিদ ওই গ্রামের মৃত খায়রুল ইসলাম চৌধুরীর একমাত্র ছেলে। সে মৌলভীবাজারের সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
 
পরিবারের সদস্যরা বলছেন, বায়েজিদ নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও তোয়ালে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় বায়েজিদ। রোববার ভোরে পরিবারের লোকজনের অজান্তেই সে নিজের কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা ও তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মৃতদেহটি নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যানের সাথে লুঙ্গি পরা বায়েজিদ ঝুলন্ত থাকলেও পা মাটিতে ছিল। লুঙ্গি ছিল স্বাভাবিক। মুখ ও হাত দেখে ঘটনাটি তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।
 
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান