নড়াইলে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাসদের
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশীদ খান এক বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি-মন্দির-দোকানপাটে হামলা-ভাংচুর-আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি করেছেন। তিনি সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে, দল না দেখে অবিলম্বে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন।
তিনি আরো বলেন, একজন ব্যক্তি মুসলিম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের ফেসবুক পোস্ট দ্বারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোঁড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উস্কানি দিয়ে একটি বিশেষ সম্পদ্রায়ের ওপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ। তিনি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন