ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক সাইফুল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। রোববার (১৭ জুলাই) দুপুরে অনুষদীয় ডিনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় অনুষদের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার কায়সার আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযাগী অধ্যাপক কেএম শরফুদ্দিন।
অধ্যাপক সাইফুল ইসলাম বলন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জায়গাটা সবচেয়ে বেশি দূর্বল। এই ক্ষেত্রটিকে উর্বর করে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। অনুষদকে গবেষণাসহ সকল ক্ষেত্রে সামনে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত