ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসি প্রকৌশলীর মৃত্যু : আহত ২


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৩:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার (২৭ মে) সকালে সড়ক দুর্ঘটনায় পাবনা বিএডিসির নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূইয়া মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান (৪০) এবং গাড়িচালক সাইদুল (৩৫)।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকাগামী একটি নিশান ব্র্যান্ডের সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ ১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের ধারে একটি গাছের সাথে পিকআপটির সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের সাহায্যে এগিয়ে আসে এবং খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসির নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষনা করেন এবং আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে বিএডিসির সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঢাকার মতিঝিলের কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পাবনা থেকে শাহজাদপুর এসেছি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় নিহত পাবনা বিএডিসির নির্বাহী পরিচালকের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় আনা হয়েছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা